Thursday, June 4, 2026

উত্তাপ বাড়ল হাইভোল্টেজ জনসভার, চপারে মেদিনীপুর পৌঁছলেন শাহ

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের বাড়ি থেকে দমদম এয়ারপোর্ট হয়ে মেদিনীপুরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অমিত শাহের এই গোটা যাত্রাপথ কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। আর কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরে শুরু হবে অমিত শাহের মেগা জনসভা।

স্বামীজির বাড়ি থেকে এয়ারপোর্টের রাস্তা এদিন সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছিল। এয়াপোর্টে হাজির ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)-সহ বিজেপির বেশ কিছু শীর্ষ নেতৃত্ব। যদিও সকলকে এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হয়নি। কারা সেখানে আছেন তার একটি তালিকা পুলিশের তরফে দেওয়া হয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারীর নাম নেই বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন-দলে কারা আজ যোগ দেবেন, তা এখনও জানেন না বঙ্গ-বিজেপি নেতারাও

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...