Monday, March 16, 2026

বহিরাগতদেরই ভিড়, এক ঘণ্টার নোটিশে এর থেকে  বেশি লোক আনব: বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

Date:

Share post:

রবিবার বোলপুরে চলছে অমিত শাহের (Amit Shah) রোড শো, অন্যদিকে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।
তৃণমূল এই নেতা নিজের মেজাজে বলেন, অমিত শাহের রোড শোয়ে জেলার ছেলে ছিল না । জেলার বাইরে থেকে লোক এনে ভিড় করা হয়েছে । বিজেপির(bjp) এই রোড শোয়ে উপকারিতাও দেখছেন তিনি । তিনি বলেন,”সপ্তাহে তিনদিন করে আসুক, আমাদের ছেলেরা উৎসাহ পাবে । এমনিতে চুপ করে বসে থাকে ।”
নিজের ঢঙেই অনুব্রত বলেন, “আমি এখানে জনসভা করলে, আমার জেলার লোক নিয়ে করি। আমাকে মুর্শিদাবাদ, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান থেকে লোক আনতে হয় না। তার দাবি, বহিরাগতদেরই ভিড় বিজেপির রোড শোয়ে। বোলপুরে অমিত শাহের (Amit Shah) মিছিলে পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে বহু মানুষ এসেছেন। সেইসঙ্গে অনেকে কাটোয়া থেকে এসেছেন। পাশাপাশি তাঁর আরও দাবি, মুর্শিদাবাদ থেকে ১০০-র বেশি গাড়ি করে লোক এসেছে মিছিলে। এক ঘণ্টার নোটিশে এর থেকে  বেশি লোক আনতে পারি।
তার সাফ কথা, এ সব যে জনসভা-ফনসভা দেখাচ্ছেন, এগুলো আমার কাছে ছোট্ট জিনিস। এ রকম লক্ষ লক্ষ লোক আনার ক্ষমতা আমার রয়েছে। ৪ জানুয়ারি থেকে আমার জনসভা শুরু হবে। ব্লক অনুযায়ী ৮০ হাজার করে লোক জড়ো করব।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...