Tuesday, June 23, 2026

আন্দোলনের জেরে বেনাপোল বন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: ভারতের(India) পেট্রাপোল বন্দরে জীবন-জীবিকা বাঁচাও কমিটির ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর (Benapole-Petrapole port) দিয়ে দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য(export import business) বন্ধ রেখেছে।

ভারতের পেট্রাপোল বন্দর’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, জীবন-জীবিকা বাঁচাও নামক একটি কমিটির আন্দোলনের কারণে সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায়সহ অনেক কিছু মেনে আমদানি-রপ্তানিসহ চেকপোস্টের অন্যান্য কাজকর্ম স্বাভাবিকতা ফিরে আনা হয়। এসব মেনে চলতে সাধারণ কুলিদের রুটি উপর হাত পড়েছে। কুলি ও সাধারণ ব্যবসায়ীরা কর্মস্থল ফিরে পেতে তারা আন্দোলন করছেন।

আরও পড়ুন:নেতাজি-বিবেকানন্দ-রবীন্দ্রনাথকে নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ সৌগতর

তাদের ৫ দফা দাবিগুলো হলো: ( ১) অবিলম্বে পূর্বের ন্যায় হ্যান্ড গুলি ও পরিবহন কুলিদের কাজের পরিবেশ ফিরিয়ে দিতে হবে (২) পূর্বের ন্যায় চালক ও সহকারীদের পায়ে হেঁটে পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করতে হবে (৩ ) সাধারণ ব্যবসায়ী (মুদ্রা বিনিময় কারী, পরিবহন, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, চালক সহকারী ও অন্যান্য এজেন্সি নিরাপত্তার নামে অত্যাচার বন্ধ করতে হবে (৪) বাংলাদেশে ২৪ ঘণ্টার মধ্যে পণ্য বাহীগাড়িগুলিকে খালি করার ব্যবস্থা করতে হবে । (৫) আধুনিকতার অজুহাতে শ্রমিকদের কর্মহীন করা চলবে না ।এসব ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে বলে তিনি জানান।

বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এর স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিকদের আন্দোলনের কারণে বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি সচল করতে ওপারে বৈঠক চলছে। বৈঠক ফলপ্রসূ হলে পুনরায় দু’দেশের মধ্যে আমদানি-রফতানি চালু হবে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...