Thursday, June 4, 2026

নেতাজি-বিবেকানন্দ-রবীন্দ্রনাথকে নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি, অভিযোগ সৌগতর

Date:

Share post:

বাংলার মনীষী নেতাজি (Netaji)-বিবেকানন্দ (Vivekananda)-রবীন্দ্রনাথকে (Rabindranatha) নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি (BJP), এমনই গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল (TMC) সাংসদ (MP) সৌগত রায় (Sougata Roy) বর্ষীয়ান তৃণমূল নেতার কথায়, “ওরা (বিজেপি) কি নেতাজি, রবীন্দ্রনাথ বা বিবেকানন্দের কোনও বই পড়েছেন? অনুবাদও কী পড়েছেন? সেসব না পড়ে উপর উপর কথা বলছেন। আসলে সবটাই ভোটবাক্সের রাজনীতি।”

এখানেই শেষ নয়। সৌগত রায় আরও বলেন, “নেতাজির জন্মদিন জানলেও মৃত্যুদিন জানা নেই। আজও তা সকলের কাছে অজানা। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে। নেতাজি সংক্রান্ত নথি প্রকাশ করার জন্য দাবি জানানো হয়েছিল। সেটাও আজ পর্যন্ত করা হয়নি।” উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটি গড়েছে ভারত সরকার। যে কমিটির শীর্ষে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে অমিত শাহকে একহাত নেন সৌগতবাবু। সম্প্রতি রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) রাজ্য সরকারের ব্যর্থতা ও কেন্দ্রের অনুদান নিয়ে যা বলেছেন, তার সবটাই ভুলে ভরা বলে দাবি করেন সৌগত রায়। ভুল তথ্য দিয়েছেন অমিত শাহ। তথ্য-পরিসংখ্যান তুলে ধরে শাহের একের পর বক্তব্য খণ্ডন করেন দমদমের সাংসদ।

 

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...