Wednesday, June 3, 2026

ডিভোর্সের নোটিস নিয়ে সৌমিত্রকে তুলোধোনা করলেন সুজাতা

Date:

Share post:

গতকাল দলবদলের পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ(soumitra) জানিয়েছিলেন , তিনি বিবাহবিচ্ছেদের আইনি নোটিস পাঠাবেন স্ত্রীকে। কিন্তু যে নোটিস(notice)পাঠিয়েছেন বলে দাবি করছেন সৌমিত্র, তা এখনও হাতে পাননি বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুজাতা মন্ডল খাঁ। বরং তাঁর জিজ্ঞাসা, যে স্বামী গতকাল তার জন্য চোখের জল ফেলেছিলেন , তাকে ঘরের লক্ষ্মী বলে সম্বোধন করেছিলেন, তার জন্য কবিতার লাইন উদ্ধৃত করেছিলেন, জীবন দিতে পারেন বলেছিলেন , তাঁর কী এমন ঘটলো যে রাতারাতি তার বিরুদ্ধে আইনি নোটিস পাঠাতে হল ।
মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুজাতা(sujata) জানান, এখনও তিনি কোনও নোটিস হাতে পাননি । এমনকি তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে বলে তিনি সংবাদমাধ্যম মারফত শুনছেন, যদি সত্যিই সেই অভিযোগ নোটিসে করা হয়ে থাকে তবে তা কী দলের অঙ্গুলিহেলনে? বিজেপি মহিলা মোর্চার যে নেত্রীরা নারীদের সম্মান রক্ষার জন্য বিভিন্ন জায়গায় বুলি আওড়ান, তারাই আজ চুপ কেন ? সেই প্রশ্নও তুলেছেন তিনি। এমনকি পুরো বিষয়টিতে বিজেপির তাবড় তাবড় নেতারা কেন মুখে কুলুপ এঁটেছেন তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সুজাতা।
শুধুমাত্র রাজনৈতিক দলবদলের জন্য কোনও বিবাহবিচ্ছেদ হতে পারে এমন ঘটনা তার জানা নেই বলেও জানিয়েছেন সুজাতা ।
প্রসঙ্গত, বিবাহবিচ্ছেদের নোটিশে সৌমিত্র স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন ।
সৌমিত্রর আইনজীবী দাবি করেছেন, দিনের পর দিন সৌমিত্র ও তাঁর পরিবারের ওপর নির্যাতন চালিয়েছেন সুজাতা। এমনকী শ্বশুরবাড়িতে এসে থাকতেন না তিনি।
সোমবার রাতে সেই নোটিশের প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৌমিত্র। যদিও কিছুক্ষণ পরেই সেটি ডিলিট করেন তিনি ।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...