Saturday, May 16, 2026

একটি প্রতীকী ছবি, আর সে নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন

Date:

Share post:

একটি ছবি। আর সে নিয়েই রাজনৈতিক মহলে শোরগোল। বর্ধমানের পূর্বস্থলীতে মঙ্গলবার দুপুরে বিজেপির (BJP) সভা। মূল বক্তা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। সভায় কে কী বললেন, সেটা বড় বিষয় নয়, কে, কোথায়, কীভাবে বসলেন সেটা নিয়েই রাজনীতির অন্দরে তুমুল আলোচনা। প্রশ্ন, এটা প্রতীকী ছবি, নাকি এটাই আপাতত বিজেপির অন্দরে আসল দৃশ্য?

পূর্বস্থলীর সভার মঞ্চের দৃশ্যটা ছিল এইরকম। রীতমতো রাজসিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশে সাধারণ চেয়ারে শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মাঝে দেখা গেল দিলীপ পায়ের উপর পা তুলে বসে আছেন। পায়ের দিক নির্দেশ শুভেন্দুর দিকে। কেউ কেউ বলছেন, এটা কাকতালীয় ব্যাপার। দিলীপ বিভিন্ন সময়ে এইভাবেই বসেন। তাঁর কাছে এভাবে বসাটা নতুন নয়। তিনি সব সময়েই থাকেন রাজার মেজাজে। আবার নিন্দুকরা বলছেন, এটা আসলে প্রতীকী দৃশ্য (symbolic picture)। নব্য বিজেপিতে আসা নেতা-নেত্রীদের আসলে এইভাবেই রাখতে চাইছে আদি বিজেপি নেতৃত্ব।

বিজেপির অন্দরে আদি-নব্য ( Old and New Bjp) লড়াই অবশ্য বহুদিন থেকেই শুরু হয়ে গিয়েছে। মুকুল রায়দের দলে আসার পর থেকেই বিজেপির অন্দরে অসন্তোষ। কেন? আদি বিজেপিরা মনে করছে, এই সব নব্য বিজেপিরা দলের বোঝা। তাদের অপকীর্তির দায় নিতে হচ্ছে দলকে। জবাব দিতে হচ্ছে নানা প্রশ্নের। শুধু তাই নয়, তাদের দাবি মেনে দলে জায়গা দিতে হওয়ায় এতদিন ধরে যারা লড়াই করে রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠিত করলেন, তাঁরা অবহেলিত হচ্ছেন। সেই কারণে জিতেন্দ্র তেওয়ারির যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়াতে শুরুতেই বাধা দেন আদি বিজেপি পন্থীরা। জিতেন্দ্রকে পুরনো দলেই ফিরতে হয়েছে। মুখ খোলার জন্য সায়ন্তন সহ দলের তিন নেতাকে শোকজ নোটিশ ধরালেও তাঁরা ঘনিষ্ঠ মহলে বলছেন, এ প্রতিবাদ চলবে। বেনোজল ঢোকা বন্ধ করতে হবে। বিজেপির বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। দলে এ নিয়ে আরও সরব হতে হবে।

খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ নিয়ে কী ভাবছেন? তিনি প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেননি। কিন্তু অন্দরমহলের খবর, তিনিও মুড়ি-মুড়কির মতো অন্য দলের নেতাদের নেওয়ায় বিজেপির তৃণমূলস্তরের কর্মীরা আস্থা হারাচ্ছেন। তাঁরা ভাবছেন বিজেপির নেতারা যোগ্য নন। তৃণমূলকে হারাতে পারবেন না। তাই তাদের নেতা-কর্মীদের দলে আনা হচ্ছে।

আর সেই ছবিরই কি প্রতিক্রয়া দেখা দিল পূর্বস্থলীর মঞ্চে? রাজনৈতিক মহলের গুঞ্জনে কিন্তু নানা প্রশ্ন।

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...