Tuesday, June 9, 2026

মৃত্যু কমলেও দেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী

Date:

Share post:

দেশে গত ২৪ ঘন্টায় ফের  ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের (corona infection) গ্রাফ। তবে একইসঙ্গে স্বস্তির খবর হল দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যুর সংখ্যা (death toll) হ্রাস পেয়েছে। দৈনিক সংক্রমিতের তুলনায় সুস্থ হওয়ার (recovery) সংখ্যাও বেশি। ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কম।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ( health ministry) পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১০ লক্ষ ৩৯ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা (sample testing) করা হয়েছে। এই নিয়ে মোট ১৬ কোটি ৫৩ লক্ষ ৮ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করা হল। নমুনা পরীক্ষায় নতুন করে ২৪ হাজার ৭১২ জনের শরীরে মারণ করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত করা হয়েছে। গতকালের চেয়ে তা প্রায় হাজারখানেক বেশি। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ১ লক্ষ ২৩ হাজার ৭৭৮। মৃত্যুসংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৭৫৬। সংক্রমণ বাড়লেও দেশে করোনা আক্রান্তদের সুস্থতার হার যথেষ্ট আশাপ্রদ। বস্তুত বিশ্বের মধ্যে ভারতেই সুস্থতার হার সর্বোচ্চ। গত ২৪ ঘন্টাতেও দৈনিক আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৭৯১ জন। এই নিয়ে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯৬ লক্ষ ৯৩ হাজার ১৭৩ জন।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...