Monday, March 16, 2026

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন কোচবিহারে, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে (Toofanganj)। বৃহস্পতিবার ভোরে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সিঙ্গিমারি এলাকায় ওই বৃদ্ধের রক্তাক্ত দেহ মেলে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম খালেক মিয়াঁ, বয়স ৭০। তাঁর দেহের পাশেই রক্তমাখা ছুরি ও একটি বিজেপির পতাকা পড়ে ছিল বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয় তৃণমূল (TMC)নেতা তথা রামপুর ২ নম্বর অঞ্চল সভাপতি নিরঞ্জন সরকারের (Niranjan Sarker) অভিযোগ, স্থানীয় বিজেপির কয়েকজন কর্মী বুধবার (Wednesday)রাতে খালেক মিয়াঁকে(Khalek Mia) গিয়ে একটি বৈঠকে যোগ দিতে ডাকেন। কিন্তু তিনি রাজি হননি বলে পরিবার সূত্রে খবর। তারপরে বৃহস্পতিবার ভোরে রোজকার মতো খালেক মিয়াঁ মাছ ধরতে বের হন। সেই সময়ে বিজেপির (BJP) মদতপুষ্ট দুষ্কৃতীরা খালেক মিয়াঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে বলে অভিযোগ।

তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বদনাম করা হচ্ছে। নিরপেক্ষ তদন্ত হলেই সব স্পষ্ট হয়ে যাবে। তৃণমূলের অঞ্চল সভাপতি নিরঞ্জন সরকারের অভিযোগ, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই বিজেপির ওই ঘটনা ঘটিয়েছে।

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...