Monday, April 27, 2026

মাদার ওয়াক্স মিউজিয়ামে থাকবে না সৌমিত্র চট্টোপাধ্যায়ের মূর্তি, কেন?

Date:

Share post:

মাদার ওয়াক্স মিউজিয়ামে (Mother Wax Museum) আগেও স্থান পেয়েছে ভাস্কর সুশান্ত রায়ের (Sushanta Roy) তৈরি একাধিক মোমের মূর্তি। কিন্তু মাদার ওয়াক্স মিউজিয়ামে জায়গা পাবে না তাঁর তৈরি সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) এই মোমের মূর্তি। কারণ, তাঁর সঙ্গে মূর্তির গায়ের রঙ মেলেনি। যা শুনে মন খারাপ শিল্পীর।

মাত্র ৪৫ দিনের মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই মূর্তি তৈরি করেন আসানসোলের (Asansol) ভাস্কর সুশান্ত রায়। লাল সিল্কের পাঞ্জাবি আর তসর রঙা উত্তরীয় নিয়ে বই হাতে দাঁড়িয়ে তিনি। যা দেখে অনেকেই আসলের সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। এই মূর্তিটি আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে (Vidyasagar Art Gallery, Asansol) রাখা ছিল। শিল্পী সেটি মাদার ওয়াক্স মিউজিয়ামে রাখার প্রস্তাব দেন। কিন্তু সূত্রের খবর, মিউজিয়ামের ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে জানানো হয়েছে গায়ের রঙ সঠিক না হওয়ার কারণে আবেদন খারিজ করা হয়েছে।

দেখুন সেই মূর্তি :

এর আগেও সুশান্ত বাবুর তৈরি একাধিক মোমের মূর্তি এই সংগ্রহশালায় স্থান পেয়েছে। সম্প্রতি তিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মোমের মূর্তিও বানিয়েছেন। ২০০৮ সালে মাত্র ১২ দিনে তিনি তৈরি করেছিলেন মারাদোনার (Diego Maradona) মূর্তি। তা দেখে সুশান্ত রায়ের কাজের প্রশংসা করেছিলেন ফুটবলার দিয়েগো মারাদোনা।

Related articles

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...