Saturday, March 14, 2026

করোনা আক্রান্ত রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি

Date:

Share post:

ফের করোনা (Corona) আক্রান্ত রাজ্যের আরেক বিধায়ক। এবার মারণ ভাইরাসের কবলে পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল (TMC) নেতা তথা রামনগরের (Ramnagar) বিধায়ক (MLA) অখিল গিরি (Akhil Giri)। বর্তমানে তিনি কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

বেশ কয়েকদিন ধরেই অখিলবাবু জ্বর-সর্দি, কাশি-সহ করোনার প্রাথমিক কিছু উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। এরপর কাঁথি মহকুমা হাসপাতালে কোভিড পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর কোনও ঝুঁকি না নিয়ে তৃণমূল বিধায়ককে কলকাতায় নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিসীল অখিল গিরি।

আরও পড়ুন:বর্ষশেষে ছুটি কাটাতে মিলানে রাহুল, খোঁচা জারি বিজেপির

রামনগরের বিধায়কের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের তৃণমূলের কো-অর্ডিনেটর পদেও রয়েছেন অখিল গিরি। গত ২৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূলের মিছিলে সাংসদ সৌগত রায়, মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ অনেকেই তাঁর সংস্পর্শে এসেছিলেন। সম্প্রতি যাঁরা বিধায়কের সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও কোভিড টেস্টের পরামর্শ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...