Saturday, June 27, 2026

আজ বোলপুরে মমতার মেগা রোড শো, রেকর্ড জমায়েতের দাবি তৃণমূলের

Date:

Share post:

রাজ্যে একুশের ভোটের লড়াইয়ে হাড্ডাহাড্ডি হতে চলেছে তার প্রমাণ মিলছে। আজ ঘাসফুল শিবির (TMC) ও গেরুয়া শিবিরের (BJP) রোড শো-এর প্রস্তুতি চলছে জোড় কদমে। মাত্র ৮ দিন আগেই বোলপুরে রোড শো করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। আজ মঙ্গলবার সেই বোলপুরে পাল্টা রোড শো করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস (TMC) ত্যাগের পর এই প্রথম নিজের বিধানসভা কেন্দ্রে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সকালে প্রথম নন্দীগ্রামে (Nandigram) একটি কর্মসূচিতে অংশ নেবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। হনুমান জয়ন্তী উপলক্ষ্যে পদযাত্রা করবেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। সকাল ১০টায় শুরু হবে সেই পদযাত্রা। শুভেন্দুর এই পদযাত্রা রাজ্য রাজ্য রাজনীতিতে খুব তাৎপর্যপূর্ণ। কারণ, নন্দীগ্রাম শুভেন্দুকে গেরুয়া বেশে দেখতে চলেছে।

অন্যদিকে বোলপুরে (Bolpur) মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা রোড শো-য়ে রেকর্ড জমায়েতের দাবি করেছে জেলা তৃণমূল কংগ্রেস। ঘাসফুল সূত্রের খবর, মমতার রোড শো এ উপস্থিত থাকবেন বাউল শিল্পীরা। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী যে বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন তিনিও উপস্থিত থাকবেন মমতার রোড শোয়ে। বাসুদেব বাউল এই শোয়ে গান ধরতে পারেন বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন : ঝাড়গ্রামে কালো পতাকা দেখলেন বিজেপির শুভেন্দু অধিকারী

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...