Monday, June 8, 2026

ঝাড়গ্রামে কালো পতাকা দেখলেন বিজেপির শুভেন্দু অধিকারী

Date:

Share post:

ঝাড়গ্রামে কালো পতাকা দেখানো হলো বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী৷ তৃণমূল ছাড়ার পর সোমবার প্রথমবার ঝাড়গ্রাম গিয়ে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন তিনি৷ দু’জায়গায় ‘গো-ব্যাক’ স্লোগান শোনেন৷ পরে তিনি বলেন, “হ্যাঁ, পাঁচজন বিক্ষোভ দেখিয়েছে৷ আমি তাঁদের নমস্কার করলাম, তিনজন মুখ নামিয়ে নিলো দেখলাম”৷
পাশাপাশি তিনি বলেন, “ঝাড়গ্রামের চার আসনে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য আমি আসিনি৷ এসেছি ওই চার আসনে জেতার মার্জিন ৫০ হাজারের বেশি করাতে৷ ৪ আসনে জেতার জন্য এই জেলার বিজেপি নেতারাই যথেষ্ট যোগ্য”৷

আরও পড়ুন : ‘জেলার চার আসনেই ৫০ হাজারের বেশি ভোটে বিজেপি জিতবে’, ঝাড়গ্রামে বললেন শুভেন্দু

ঝাড়গ্রাম গিয়ে একথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। দলীয় বৈঠকে তিনি জানিয়েছেন, একুশের ভোটে জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের সবক’টি আসনেই বিজেপি জয়ী হবে৷ নেতাই-এ শহিদ দিবস পালন প্রসঙ্গে শুভেন্দু বলেন, “ওই গণহত্যার পর তৃণমূলের কোনও নেতাকে পাওয়া যায়নি৷ আমি ঘুরে ঘুরে সেদিন মৃতদেহ কুড়িয়েছি৷ আজ যারা শহিদ বেদীতে মালা দিতে চাইছেন, দিয়ে আসুন৷ নেতাইয়ের শহিদ হওয়া, আহত বা নিখোঁজদের পরিবারগুলিই এর জবাব দেবেন”৷ ছত্রধর মাহাতো প্রসঙ্গে শুভেন্দু বলেন,”কোনও নৈরাজ্যবাদী সম্পর্কে আমি মন্তব্য করতে চাইনা৷ ওখানকার মানুষই ভোটের সময় বুঝিয়ে দেবেন উনি কেমন লোক৷” বিজেপি নেতা বলেন, “গত জেলা পরিষদের নির্বাচনে বিজেপিই জিতেছে৷ গণনায় কীভাবে কারচুপি হয়েছে তা আমি জানি৷”

Related articles

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...