Sunday, April 26, 2026

মমতার রোড শো: সেজে উঠেছে বোলপুর

Date:

Share post:

সোমবার প্রশাসনিক সভার পর মঙ্গলবার জামবনিতে (Jambani) জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Benarjee)। সেই উপলক্ষে সেজে উঠেছে এলাকা। মিছিলের পর সভা করবেন তৃণমূলনেত্রী (Tmc)।

সোমবারই বীরভূমে (Birbhum) গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, জামবনি পর্যন্ত রোড শো; প্রায় সাড়ে চার কিলোমিটার পথে হাঁটবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বোলপুর শহর জুড়ে ছোট-বড় মিলিয়ে কুড়ি হাজার পতাকা লাগানো হয়েছে। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) নিজে দাঁড়িয়ে থেকে রাস্তায় পতাকা লাগানোর ব্যবস্থা করেন।

বোলপুরের রোড শোতে থাকবে ৩টি ট্যাবলো (tableau)। সেই ট্যাবলো থেকে রবীন্দ্রসঙ্গীত গাইবেন শিল্পীরা। সবার আগে রবীন্দ্রভারতীতে মালা দেবেন মুখ্যমন্ত্রী। এবার বিজেপি (Bjp) বিরোধী প্রচারে রবীন্দ্র সংস্কৃতিকে মুখ্যমন্ত্রী হাতিয়ার করতে চলছেন বলে খবর। সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে নেতা-কর্মীরা।

আরও পড়ুন : আজ বোলপুরে মমতার মেগা রোড শো, রেকর্ড জমায়েতের দাবি তৃণমূলের

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...