Saturday, March 14, 2026

৪ জানুয়ারি থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

২০২১ এর ৪ জানুয়ারি থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (jadavpur University)। সপ্তাহে তিনদিন করে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দফতরে আসবেন। সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত স্বাভাবিক কাজের সময়ে় অফিসে হাজির থাকবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

করোনা অতিমারীর (Corona pandemic)পর থেকেই দেশ এবং রাজ্যজুড়ে লকডাউন শুরু হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে এবার স্বাভাবিক ছন্দ ফিরতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সপ্তাহে তিন দিন বিশ্ববিদ্যালয়ের কর্মীরা অফিসে আসবেন। পূর্ণ সময় অফিসে থাকবেন।

আরও পড়ুন:টাকা দিয়ে পচা-ধচা বিধায়ক কিনছে বিজেপি: কটাক্ষ মমতার

যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন এক্ষুনি ক্লাসরুমে শুরু হচ্ছে না। পড়াশোনা যেমন অনলাইনে (online class)চলছে তেমনি চলবে। পরীক্ষাও হচ্ছে অনলাইনেই। রাজ্য সরকারের নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের গোটা প্রক্রিয়াটি চলছে অনলাইনে। রাজ্য শিক্ষা দফতরের (West Bengal education department)বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত অন্যান্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনও জারি থাকবে অনলাইনে।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...