Saturday, March 14, 2026

অভিষেকের দক্ষিণ দিনাজপুরে সভায় হবে দু’লক্ষের বেনজির জমায়েত, দাবি তৃণমূলের

Date:

Share post:

দক্ষিণ দিনাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) সভায় প্রায় দু’লক্ষ কর্মী-সমর্থক হাজির করার লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল (TMC)৷ আগামী ৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর (Gangarampur) স্টেডিয়ামের মাঠে জনসভা করবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক।

দিনকয়েক আগে জেলার পতিরাম এলাকায় জনসভা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্থানীয় মানুষের কথায়, ওই সভায় বিশাল ভিড় হয়।বিজেপির সেই সভাকে টেক্কা দিতে দু’লক্ষের জমায়েত করার টার্গেট জেলা তৃণমূলের৷

আরও পড়ুন:৩১ ডিসেম্বর রাতে শহরের কোথাও জমায়েতের অনুমতি নেই, জারি থাকবে ১৪৪ ধারা

মঙ্গলবার অভিষেকের সভাস্থল পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন। এর পরই তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস (Goutam Das) বলেছেন, “‘অতীতে এই জেলায় এত বড় সভার আয়োজন হয়নি। সাধারণ মানুষ যে তৃণমূলের সঙ্গেই রয়েছেন, অভিষেকের সভার ভিড় সে কথাই প্রমান করবে৷ প্রায় দু’লক্ষ কর্মী-সমর্থক হাজির করার লক্ষ্যে দলের প্রচার চলছে”। এদিকে জোর জল্পনা চলছে, অভিষেকের ওই সভাতেই তৃণমূল থেকে ইতিমধ্যেই বহিষ্কৃত কিছু নেতাকে দলে ফেরানো হতে পারে৷ ফেরানো হতে পারে হরিরামপুরের সোনা পাল, কুশমণ্ডির সুনির্মলজ্যোতি বিশ্বাসের মতো শাস্তিপ্রাপ্ত নেতাদের৷ এই নেতারা ফের তৃণমূলের মূলস্রোতে ফিরে এলে নিশ্চিতভাবেই জেলা রাজনীতির বিন্যাসই বদলে যাবে বলে রাজনৈতিক মহলের ধারনা৷

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...