Wednesday, May 13, 2026

ভাওয়াইয়া গানের বাদ্যযন্ত্র বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

Date:

Share post:

কালজানি নদীর তীরে এক সময় ভোর হতো নায়েব আলী টেপু এর দোতারার সুরে। প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী আব্বাসউদ্দিন এর জন্মস্থান কোচবিহারে। একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাওয়াইয়া সঙ্গীত কে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন, অন্যদিকে কোথাও কি হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া সঙ্গীত এর বাদকরা?
দোতারা, ঢোল, নাল, খমক, খোল, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের বাদকরা আজ কোথায়। নতুন করে এই বাদ্যযন্ত্র গুলি শিখছে না কোচবিহারের বাসিন্দারা। প্রশিক্ষণ নেই। তাই রাজবংশী ভাষা একাডেমীর চেয়ারম্যান বংশী বদন বর্মন এর উদ্যোগে ভাওয়াইয়া সঙ্গীত এর বাদ্য উপকরণ তুলে দেওয়া হয় শিল্পীদের হাতে। কোচবিহারের প্রবাদপ্রতিম ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিনের জন্ম ভিটা বলরামপুরে এই অনুষ্ঠানে বাদ্যযন্ত্র শিল্পীদের হাতে তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

তিনি বলেন, কোচবিহারের মাটির গান, কৃষ্টি সংস্কৃতি এই ভাওয়াইয়া শিল্পীরা হারিয়ে যাচ্ছে। সেই সাথে হারিয়ে যাচ্ছে বাদ্যযন্ত্র। তাই শিল্পীদের বাদ্যযন্ত্র তুলে দেওয়া হল। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহার জেলার একশ কুড়িজন ভাওয়াইয়া শিল্পী।

আরও পড়ুন- ‘শাড়ি-চুড়ি’ মন্তব্য নিয়ে শাসকদলকে বিঁধলেন লকেট

Related articles

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...