Sunday, June 14, 2026

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

Date:

Share post:

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে গত আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। খাদ্য দফতরের তরফে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

খাদ্য দফতর সূত্রে খবর, ধান বিক্রির জন্য এখনও পর্যন্ত ২৮ লক্ষ ১৫ হাজার ৮৩ জন কৃষক নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ১৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন কৃষকের কাছ থেকে ইতিমধ্যেই ২৯ লক্ষ ৯৫ হাজার ৮৮৯ মেট্রিক টন ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার ক্রয়কেন্দ্রগুলিতে প্রতিদিনই কৃষকদের ভিড় বাড়ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল চলতি খরিফ মরসুমের ধান কেনা অভিযান। এ বার মোট ৬৪ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্য সরকার। সেই লক্ষ্য পূরণে ক্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দ্রুত পেমেন্ট ব্যবস্থা এবং অনলাইন নথিভুক্তিকরণ প্রক্রিয়াকে আরও সক্রিয় করা হয়েছে বলে খাদ্য দফতরের দাবি। কৃষক মহলের একাংশের বক্তব্য, সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ থাকায় মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরতা অনেকটাই কমেছে। ফলে বাজার দরের ওঠানামার ঝুঁকি থেকেও কিছুটা রেহাই মিলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে আগামী সপ্তাহগুলিতে আরও দ্রুতগতিতে ধান সংগ্রহ অভিযান চালানো হবে।

আরও পড়ুন – এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...