Sunday, May 24, 2026

কয়লা পাচারকাণ্ডে লালা ঘনিষ্ঠ দুই ভাইয়ের বাড়িতে সিবিআই হানা

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই (CBI)তল্লাশি। কোন্নগরের (Konnagar) কানাইপুর-শাস্ত্রীনগর এলাকায় সিবিআই হানা। শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং (Amit Singh) ও নীরজ সিং (Niraj Singh) দুই ভাই একই বাড়িতে থাকেন। বৃহস্পতিবার, সকালে হঠাৎ বাড়িটিতে সিবিআই হানা দেয়। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই তল্লাশি চালানো হয়।

তল্লাশির পরে পাশাপাশি জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী দল। সিবিআই সূত্রে খবর, অমিত ও নীরজ দুই ভাই লালার সঙ্গে মিলে কয়লা পাচার কাণ্ডে জড়িত। মূলত সিংয়ের পরিবারের কলকাতা (Kolkata) বড়বাজারে শাড়ির ব্যবসা করে। এর আগেও এই বাড়িতে হানা দিয়েছিল ইডি (ED)। এদিন ফের সিবিআই হানা। তবে বাড়িতে দুই ভাই নেই বলেই খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:Breaking: কেরল বিধানসভায় পাশ কৃষি আইন বিরোধী প্রস্তাবনা

এদিন, সিবিআইয়ের দলে ছিলেন পাঁচজন প্রতিনিধি। এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...