Wednesday, June 24, 2026

দিনহাটায় গুলির লড়াই, তৃণমূল-বিজেপি চাপানউতোর

Date:

Share post:

বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের (Coochbehar) দিনহাটা৷ গুলি (Firing) ও পাল্টা গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল-বিজেপি (TMC-BJP)। অভিযোগ, তৃণমূল যুব কংগ্রেস নেতা যখন দলের সভা শেষ করে বাড়ি ফিরছিলেন তখন তাঁকে লক্ষ্য করে বাইকে করে গিয়ে গুলি চালান বিজেপি কর্মীরা৷ পালটা বিজেপির দাবি তৃণমূল কংগ্রেস কর্মীরাই দলীয় কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে৷

এই অভিযোগ ও পালটা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা থানার নিগমনগর ঘাটপার এলাকা। তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তাপস দাসকে (Tapas Das) লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, দিনহাটা শহরের পাঁচমাথা মোড় এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের সভা শেষে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ঘাটপাড় এলাকায় পথ আটকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। যদিও পুলিশ সূত্রে খবর, যুব নেতার গায়ে গুলি লাগেনি।

আরও পড়ুন:নন্দীগ্রামে পথ অবরোধ তৃণমূলের

অভিযোগ, পুলিশ (Police) যাওয়ার খবর পেয়ে বাইক রেখে পালান বিজেপি কর্মীরা। পুলিশ বাইক বাজেয়াপ্ত করে। সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। যদিও বিজেপির অভিযোগ, তাঁদের দলীয় কর্মীরা কার্যালয়ে বসে ছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেস তাঁদেরকে লক্ষ্য করে গুলি চালায় ও বোমাবাজি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...