Sunday, May 10, 2026

ট্রেনের সুরক্ষা বিধির আপডেট নিয়ে চালু ত্রৈমাসিক পত্রিকা ‘অনুভব’

Date:

Share post:

ট্রেন কীভাবে আরও নিরাপদে চলাচল করতে পারবে সে জন্য প্রতিনিয়ত নানা কলাকৌশল উদ্ভাববনের চেষ্টা চলছে। ফলে, ট্রেন চলাচল আরও সুরক্ষিত করতে বিধি নিষেধেও নানা পরিবর্তন হচ্ছে। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এখন থেকে রেলের সংশ্লিষ্ট কর্মী-অফিসাররা হাতের মুঠোয় রাখতে পারবেন। তাই উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে প্রকাশ করা হল ত্রৈমাসিক পত্রিকা। পত্রিকার নাম ‘অনুভব’।

ইংরেজি নতুন বছর ২০২১ সালের প্রথম দিনেই অসমের মালিগাঁওয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দফতরে ওই পত্রিকা প্রকাশ করেন জেনারেল ম্যানেজার (এনএফ রেল) অংশুল গুপ্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার মনোজ কুমার আগরওয়াল।

আরও পড়ুন: সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রীর

ট্রেনের নিরাপদ চলাচলের সঙ্গে সম্পর্ক যুক্ত কর্মীদের মধ্যে ওই বুলেটিনের মুদ্রিত সংস্করণ বিলি করা হবে। নানা ট্রেনে বিবরণ এবং তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামতও ওই বুলেটিনে রয়েছে। ওই ত্রৈমাসিকে ট্রেন চলাচলের নিরাপত্তা সংক্রান্ত সর্বশেষ তথ্য আপডেট করা হবে। ফলে, ফিল্ড স্টাফরা আরও সুরক্ষিত করতে পারবেন ট্রেন চলাচলকে।

Advt

Related articles

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...