Saturday, May 16, 2026

রবিবারের সকালে ফুরফুরায় গিয়ে আব্বাসের সঙ্গে বৈঠকে ওয়েসি

Date:

Share post:

রবিবারের সকালেই রাজ্য রাজনীতি সরগরম। সকাল এগারোটা নাগাদ ফুরফুরা শরিফে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠকে বসেন মিমের শীর্ষ নেতা আসাউদ্দিন ওয়েসি। পাখীর চোখ যে বিধানসভা ভোট, তা বলার অপেক্ষা রাখে না।

বিহারের ভোটে সাফল্য পাওয়ার পর মিম এবার বাংলার ভোটেও নামতে চাইছে। মূলত সংখ্যালঘু ভোট টার্গেট। সীমান্ত এলাকার জেলাগুলিতে প্রার্থী দিতে চাইছে মিম। রাজনৈতিক মহলের গুঞ্জন, আসলে মিমকে বাংলার ভোটে নামানোর পিছনে রয়েছে বিজেপির হাত। সংখ্যালঘু ভোট বিজেপি ভোট বাক্সে ফেলতে না পারলে ভোট কাটার রাজনীতিতে যেতে চাইছে। শাসকদলের ভোটব্যাঙ্ক কাটার চেষ্টা। আর সেই কারণেই পীরজাদা ত্বহা সিদ্দিকির বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত পীরজাদা আব্বাসের সঙ্গে জোট বাঁধাএ পরিকল্পনা নিয়েই ওয়েসির বাংলায় আসা। ঘন্টা সাতেকের জন্য রাজ্যে এসে সোজা আব্বাসের ডেরায় গিয়ে দীর্ঘ বৈঠক করেন দু’দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল অবশ্য পরিষ্কার জানিয়েছে, বিজেপির ভোট কাটার চক্রান্ত মানুষ ব্যর্থ করবেন। সব আসনে জমানত জব্দ হবে ওয়েসির দলের।

আরও পড়ুন-মমতাকে ব্যঙ্গ কৈলাসের, কড়া জবাব তৃণমূলের মহিলা জন প্রতিনিধিদের

Advt

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...