Friday, May 15, 2026

নেতাজির স্মৃতিতে মনুমেন্ট, সারা বাংলায় বাজবে সাইরেন: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে মনুমেন্ট (Manument) গড়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়ে আলোচনা করতে নেতাজি (Neraji) জন্মোৎসব যাপন কমিটির সঙ্গে মঙ্গলবার নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করেন মমতা। বৈঠকে রাজ্যের কয়েকজন মন্ত্রী, সরকারি উচ্চপদস্থ আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন শুভাপ্রসন্ন (Shubhaprasanna), রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (Rudraprasad Sengupta), সুগত বসু (Sugata Basu), সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukharjee)। ভার্চুয়াল বৈঠকে ছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Avijit Binayak Banerjee), শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirsendu Mukharjee), নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর (Nrisinha Prasad Bhaduri) মতো বিশিষ্টজনেরা।

সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী পালনের বিষয় বেশ কিছু প্রস্তাব, সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছেন তিনি।

• নেতাজির নামে মনুমেন্ট করা হবে, নাম আজাদ হিন্দ

• 23 জানুয়ারি 12 টা15 মিনিটে সারা রাজ্যে সাইরেন বাজবে

• 15 অগাস্ট নেতাজির নামে বিশেষ প্যারেড হবে

• নেতাজির জীবন নিয়ে শর্টফিল্ম তৈরি হবে

• সরকারি উদ্যোগে গঠিত হবে জয় হিন্দ বাহিনী

• নেতাজি সম্পর্কে ছোটদের ছড়া গান হিসেবে তৈরি করে করা হবে

এছাড়াও

• নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব

• 23 জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করার প্রস্তাব

আরও পড়ুন:রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে : রাজ্যপাল

মুখ্যমন্ত্রী জানান, নেতাজির জীবন, কাজ, তাঁর কারাবাসের দিনগুলি মনুমেন্টের আর্কাইভ করা হবে। যাতে সবাই সেগুলি সম্পর্কে জানতে পারেন। একইসঙ্গে মমতা জানান, আজাদ হিন্দ বাহিনীর নামে এমন এক বাহিনী গঠন করা হবে। যারা যেকোন প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। নেতাজির জীবনী নিয়ে শর্ট ফিল্মের ক্ষেত্রেও যেসব ঘটনা সাধারণ মানুষের অজানা সেগুলোর উপর জোর দিতে বলেন মমতা। বৈঠকে উপস্থিত বিশিষ্টজনেরা নেতাজি জয়ন্তী পালনের বিভিন্ন রকম প্রস্তাব দেন।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...