Sunday, June 21, 2026

বারমুডা ট্রায়াঙ্গল থেকে ফের নিখোঁজ জাহাজ, নিখোঁজদের উদ্দেশ্যে প্রার্থনা

Date:

Share post:

প্রযুক্তিগত উৎকর্ষে বিশ্ব অনেক দূর এগিয়ে গেলেও আজ পর্যন্ত এ রহস্যের কিনারা করতে পারেনি কেউ। বারমুডা ট্রায়াঙ্গল (Bermuda Triangle) যেন এক দুর্ভেদ্য রহস্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা (Florida, USA) ও বাহামার (Bahama Islands) মধ্যবর্তীতে অবস্থিত এই দ্বীপের আশেপাশে এলেই উধাও হয়ে যায় জাহাজ। অতীতে তো বটেই, ফের এই ধরণের ঘটনা ঘটেছে বারমুডা ট্রায়াঙ্গলে।

কয়েকদিন আগেই ২০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে মাকো কুদদি নামের একটি কেবিন জাহাজ (Ship)। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড সূত্রে খবর, সোমবার বিমিনি দ্বীপ ত্যাগ করে, প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেক ওয়ার্থে পৌঁছানোর কথা ছিল জাহাজটির। মঙ্গলবারও না ফেরায়, জাহাজটির খোঁজে তল্লাশিতে নামে কোস্টগার্ড। পরের তিন দিন প্রায় ৮৪ ঘন্টা উভয় দেশের যৌথ টিম সমুদ্রের ১৭ হাজার বর্গ মাইল (৪৪,০০০ কিলামিটার) এলাকায় আকাশ পথে এবং সমুদ্রে অনুসন্ধান চালানো হয়। বাধ্য হয়েই তারপর অনুসন্ধান বন্ধ করে দেয় তারা।

আরও পড়ুন : ৮০ বছরের ন্যান্সি পেলোসি ফের মার্কিন স্পিকার পদে নির্বাচিত

নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সপ্তম জেলা ক্যাপ্টেন স্টিফেন ভি বার্ডিয়ান। তাঁদের জন্য প্রার্থনা করবেন বলে জানিয়েছেন তিনি। নিখোঁজদের কোনও খোঁজ পেলে, যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে কোস্টগার্ডের তরফে।

Advt

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...