Friday, June 26, 2026

সৌরভকে দেখতে শহরে দেবী শেঠী, উডল্যান্ডসে মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)দেখতে সকালেই শহরে পা রাখলেন স্বনামধন্য চিকিৎসক দেবী শেঠী (Debi setty)। বেঙ্গালুরু (Bengaluru) থেকে এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইটে আজ, মঙ্গলবার সকাল ৮টা ২০ নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামেন। তাঁর সঙ্গে আসেন আরও তিন নামী চিকিৎসক। বিমানবন্দর (Dum Dum Air Port) থেকেই তাঁরা সরাসরি অলিপুরের উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital)। দেবী শেঠী আসার আগেই হাসপাতালে পৌঁছে যান সৌরভের পরিবারের সদস্যরা। উলল্যান্ডসে রয়েছেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) ও মেয়ে সানা (Sana Ganguly).

সৌরভের সার্বিক শারীরিক পরিস্থিতির খতিয়ে দেখবেন দেবী শেঠী। কথা বলবেন সরোজ মণ্ডলের (Siraj Mandal) তত্বাবধানে মেডিক্যাল বোর্ডের ( Medical Board) সদস্যদের সঙ্গেও। রিপোর্ট খতিয়ে দেখবেন। তারপর সৌরভের পরবর্তী চিকিৎসার বিষয়ে তিনি মূল্যবান পরামর্শ দেবেন।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, আর্টারি দু’টোয় অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। তবে এখনই নয়। আপাতত বাড়ি ফিরে যাবেন সৌরভ। ফের কবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে তা পরে জানাবেন চিকিৎসকরা। বুধবারই মহারাজের বাড়ি ফেরার সম্ভাবনা। তবে সবটাই নির্ভর করছে দেবী শেঠীর সিদ্ধান্তের উপর।

আরও পড়ুন-মুকুল ঘনিষ্ঠ বিজেপির যুবনেতা কলকাতা জোন কমিটিতে, তাতেই নাকি গোঁসা বৈশাখীর!

Advt

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...