Friday, June 26, 2026

রেড মিট ম্যানুয়াল থেকে হালাল শব্দ সরালো কেন্দ্র

Date:

Share post:

রেডমিট ম্যানুয়াল থেকে হালাল শব্দটি সরিয়ে দিলো কেন্দ্র সরকার। কয়েকটি হিন্দু সংগঠন অভিযোগ করেছে হালাল শব্দটি মুসলিম রফতানিকারীদের ব্যবসায় অবৈধ সুবিধা দিচ্ছে। তাই ওই শব্দটি সরিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

  1. হালাল নিয়ে হিন্দু সংগঠনগুলি অনেকদিন ধরেই সরব। এমনও অভিযোগ উঠেছিল APEDA ম্যানুয়ালে হালাল শব্দ ব্যবহারের অর্থ আমদানিকারীদের শুধু হালাল সার্টিফিকেট পাওয়া মাংস নিতে বাধ্য করা। ঝটকা মাংস যারা কাটেন তারা ব্যবসা পাচ্ছেন না। তাদের বক্তব্য, শুধু পশ্চিম এশিয়ার ইসলামিয় দেশগুলিতে নয়, চিন, শ্রীলংকাতেও ভারত মাংস রফতানি করে। সেখানে কিন্তু হালাল সার্টিফিকেট জরুরি নয়। তাদের দাবি আমদানির জন্য মাংস মাত্রেই হালাল শব্দের ব্যবহার নিষ্প্রয়োজন।

এগ্রিকালচারাল এন্ড প্রসেস অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্ট ডেভেলপমেন্ট অথরিটি বা APEDA ম্যানুয়ালের পরিবর্তিত সংস্করণ বলছে, আমদানিকারী দেশ বা আমদানিকারীর চাহিদা মেনে জন্তুদের বধ করা হয়েছে। কিন্তু পূর্ববর্তী সংস্করণে লেখা ছিল ইসলামিয় দেশগুলির চাহিদা কঠোরভাবে মেনে জন্তুদের হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে।

Advt

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...