Friday, June 26, 2026

পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪ জন

Date:

Share post:

পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫ জন। ঘটনাটি মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরের দাদপুর এলাকায়।

মঙ্গলবার সাতসকালে পিকনিক করতে যাওয়ার পথে এই দুর্ঘটনা। ১৬ জন পিকঅ্যাপ ভ্যানে রানাঘাট থেকে লালবাগে যাচ্ছিলেন। রেজিনগর ও বেলডাঙা থানার মাঝে গাড়ি থামিয়ে কয়েকজন নামেন। সেই সময়ই উলটো দিক থেকে আসা বেপরোয়া একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয় পিকআপ ভ্যানটিতে। দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। আহত হন যাত্রীরা। প্রথমদিকে যাত্রীদের উদ্ধারকার্যে স্থানীয়বাসিন্দারাই হাত লাগায়। তারপর খবর দেওয়া হয় থানায়।

পুলিশ ও স্থানীয়রা আহত ১০ জনকে উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিক্যালে (Murshidabad Medical College & Hospital)। সেখানেই ডাক্তাররা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম, সূর্য মালাকার, সোমা দাস মালাকার, শিল্পী মণ্ডল, ইলা সরকার। তারা প্রত্যেকেই রানাঘাটের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, এখনও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদ মেডিক্যালে তাঁরা চিকিৎসাধীন। পুলিশ আরও জানিয়েছে, ট্রাকটিকে আটক করা হয়েছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা নাকি ট্রাকটিতে যান্ত্রিক কোনও ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-হাওড়া পুরসভায় দ্রুত ভোটের দাবি নিয়ে হাইকোর্টে জেলা সিপিএম

Advt

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...