Saturday, May 23, 2026

রেকর্ড ভেঙে আরও ঊর্ধ্বমুখী দেশের শেয়ার বাজার

Date:

Share post:

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রয়েছে ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। গত কয়েক দিন ধরে একটানা ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার। সোমবার অতীতের সব রেকর্ড ভেঙে ৪৮০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। বিনিয়োগকারীদের জন্য যা নিশ্চিত ভাবে স্বস্তির খবর। মঙ্গলবার তা আরো বাড়লো

ভারতে দুটি করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি। এর ঠিরপর শেয়ারবাজারে তার প্রতিফলন দেখা গেল। সোমবার শেয়ারবাজারে দ্রুতগতিতে ৪৮০০০ এর গণ্ডি পার করে ফেলার পর সেনসেক্স আরো ঊর্ধ্বমুখী হলো মঙ্গলবার। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৬০.৯৮ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৪৩৭.৭৮।

আরও পড়ুন:লক্ষ্মীর ইস্তফায় নেগেটিভ কিছু নেই, শুভেচ্ছা রইল: মুখ্যমন্ত্রী

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ৬৬.৬০ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,১৯৯.৫০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

Advt

Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...