Saturday, June 27, 2026

নতুন সংসদ ভবন নির্মাণের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

নতুন সংসদ ভবন (new building of Parliament) নির্মাণের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট(supreme court)। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র (Narendra Modi) মোদির স্বপ্নের প্রকল্প ‘সেন্ট্রাল ভিসটা প্রজেক্ট’-কে সবুজ সংকেত দেয় শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ। এদিনের রায়ে রীতিমতো স্বস্তি পেয়েছে মোদি সরকার।

প্রথম থেকেই নতুন সংসদ ভবনের নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। প্রশ্ন উঠেছে, করোনা সংকটের মধ্যে বিশাল অঙ্কের টাকা খরচ করে নয়া ভবন নির্মাণ কতটা জরুরি এবং যুক্তিসঙ্গত। এছাড়া পরিবেশ দূষণ ও জমির ব্যবহারে পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই প্রশ্ন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। শেষে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

এদিন সেই মামলায় রায় দিল দেশের শীর্ষ আদালত। তবে বাকি দুই বিচারপতির সঙ্গে একমত হতে পারেননি বিচারপতি সঞ্জীব খান্না। পরিবেশ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দেওয়ার বিষয়ে তাঁর আপত্তি রয়েছে। এদিকে, নয়া নির্মাণে ছাড়পত্র দিলেও বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্ট। নির্মাণস্থলে দূষণ রোধে অ্যান্টি-স্মোগ গান ও স্মোগ টাওয়ার বসানোর নির্দেশ দিয়েছে আদালত।

  1. Advt

 

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...