Saturday, March 14, 2026

জুনিয়র মৃধা খুনে প্রিয়াঙ্কার সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

গতকালই প্রেমিক জুনিয়র মৃধাকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে CBI গ্রেফতার করেছে মোহনবাগানের সহসভাপতি বলরাম চৌধুরীর পুত্রবধূ প্রিয়াঙ্কা চৌধুরীকে (Priyanka Chowdhury)। আজ, মঙ্গলবার ৭ দিনের CBI হেফাজতের কথা জানানো হয়েছে। এরপর ১২ জানুয়ারি প্রিয়াঙ্কাকে বারাকপুর কোর্টে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

সাড়ে ৯ বছর আগের এই রহস্যমৃত্যুতে রাজ্য পুলিশ ও সিআইডি কোনও আততায়ীকে খুঁজে পায়নি। ফলে মৃধার পরিবার হাইকোর্টে যান। এরপর সিবিআই তদন্তের নির্দেশ হয়। বরানগরের জুনিয়র খুনের ঘটনায় গতকাল গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কা চৌধুরীকে। উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা বলছেন খুনের ষড়যন্ত্রে জড়িত রয়েছেন আরও কয়েকজন। তদন্তে উঠে এসেছে, জুনিয়ার মৃধার খুনের দিন টলিউডের পরিচালক-প্রযোজকদের সঙ্গে প্রায় দুশোবার ফোনে কথা বলেছেন প্রিয়াঙ্কা। এখন গোয়েন্দাদের নজরে রয়েছে প্রিয়াঙ্কার কলরেকর্ডস।

প্রিয়াঙ্কা চৌধুরীর আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) বলেন,” আমার মক্কেল এই ঘটনায় আগেও তদন্তে সহযোগিতা করছিলেন। এখনও করছেন। যখন যেখানে ডেকেছে তখনই সেখানে গিয়েছেন। আগামী দিনেও যাবেন।”

আরও পড়ুন-১৮ জানুয়ারি নন্দীগ্রামে জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী: সূত্র

Advt

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...