Friday, April 24, 2026

বাধা দূর হল, মোদির স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ছাড় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

অবশেষে আদালতের ছাড়পত্র মিলল। আবেদনকারীদের দাবি খারিজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পে (central vista project) সবুজ সঙ্কেত দিল সুপ্রিম কোর্ট (supreme court)। মঙ্গলবার শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চের এই রায়ের পর রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে নতুন সংসদ ভবন নির্মাণে আর কোনও বাধা রইল না। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এই প্রকল্পের ছাড়পত্র (clearance) দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রকল্পের জন্য যে জমি বাছাই করা হয়েছে, তা ব্যবহার করা যেতে পারে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের বিরুদ্ধে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল। লুটিয়েন্স দিল্লিতে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জায়গা জুড়ে ২০ হাজার কোটির এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে টাটা গোষ্ঠী। মহার্ঘ এই প্রকল্প নিয়ে একাধিক প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা। এই প্রকল্পকে কেন্দ্র করে দিল্লির ৮৬ একর সবুজ ধ্বংসের অভিযোগ আনা হয়েছিল। দিল্লি উন্নয়ন আইনের বিরুদ্ধে গিয়ে এই প্রকল্পের জমি বদল করা হয়েছে বলেও দাবি তোলা হয়। মহামারির মধ্যে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এত টাকার এক প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তবে সব আপত্তি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ। এই প্রকল্পের শিলান্যাস আগেই করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু আদালতের নির্দেশে সমস্ত নির্মাণ বন্ধ রাখতে হয়েছিল। মঙ্গলবার কোর্টের সবুজ সঙ্কেতের পর এখন ফের কাজ শুরু করতে আর অসুবিধা রইল না বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...