Tuesday, June 2, 2026

নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানেও পুরনো দলের সমালোচনা শুভেন্দুর গলায়

Date:

Share post:

ঝাড়গ্রামের নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে তিনি নেতাইয়ে শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শহিদ পরিবারের সদস্য ও আহতদের হাতে তুলে দেন ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য। তৃণমূলকে কটাক্ষ করে তিনি দাবি করেন, তিনি কোনওদিন নেতাইয়ে রাজনৈতিক পতাকা, ব্যানার নিয়ে আসেননি। যাঁরা এতদিন আসেননি, তাঁদের ব্যানার এখন নেতাইয়ে দেখা যাচ্ছে।
এর আগে ‘নন্দীগ্রাম দিবস’-এ বিতর্ক এড়াতে গতরাতেই ভাঙাবেড়া ব্রিজের কাছে শহিদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতা শুভেন্দু । গতরাতেও শহিদ বেদিতে মালা দিয়েও শুভেন্দু নাম না করে রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করেছেন।
তিনি বলেন, ‘‘গত তিন বছর ধরে এখানে কেউ আসেননি। পরেও আসবেন না। শুধুমাত্র এবছর ভোট বলেই সবাই আসতে চাইছেন।’’ যদিও শুভেন্দুর সেই মন্তব্যে আমল না দিয়ে বরং তাঁর কড়া সমালোচনায় সরব ছিলেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সম্পাদক তথা স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান। নন্দীগ্রামে ভূমি আন্দোলনের সময় শুভেন্দুকে এলাকায় দেখা যায়নি বলে দাবি সুফিয়ানের। এরই পাশাপাশি শুভেন্দুর দলবদল নিয়েও কড়া সমালোচনা করেছেন সুফিয়ান।
বৃহস্পতিবার সকালেই ঝাড়গ্রামের নেতাইয়ে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। কথা বলেন আয়োজকদের সঙ্গে। আগামিদিনেও শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...