Wednesday, March 11, 2026

সিডনিতে পুকোভস্কি-লাবুসানের ব্যাটে চালকের আসনে অস্ট্রেলিয়া

Date:

Share post:

সিডনিতে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে আপাতত কিছুটা ভালো জায়গায় অস্ট্রেলিয়া । প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৬ রান তুলেছে তারা।
এদিন ভারত টস হারে। অজিদের হয়ে টিম পেইন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বৃষ্টির কারণে সকালে মাত্র ৭.১ ওভার খেলা গড়ায়। ঝিরঝিরে বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ ছিল। দলগত ৬ রানের মাথায় ওয়ার্নারকে আউট করে অজিদের প্রথমেই ধাক্কা দেয় ভারত। সিরাজ মেলবোর্নে পাঁচ উইকেট পাওয়ার পর এদিন ওয়ার্নারকে আউট করে ভারতের তরুণ পেসার খেলা শুরু করেন। তার আগে জাতীয় সঙ্গীত হওয়ার মুহূর্তে সিরাজের চোখ চিকচিক করে ওঠে ।

আরও পড়ুন- গৃহযুদ্ধের আশঙ্কায় ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি
যদিও এরপরই লাবুসানের সঙ্গে শতরান পার্টনারশিপে অজিদের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উইল পুকোভস্কি। অভিষেক টেস্টেই ২২ বছর বয়সী পুকোভস্কির হাফ সেঞ্চুরি। ১১০ বলে পুকোভস্কি ৬২ রান করে আউট হন। পুকোভস্কির পাশাপাশি লাবুসানেও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।
দিনের শেষে ৬৭ রানে অপরাজিত থেকে লাবুসানে দলকে ১৬৬ রানে পৌঁছে দেন। লাবুসানের সঙ্গে স্মিথ ৩১ রানে অপরাজিত রয়েছেন। দুজনের ব্যাটে অপরাজিত ৬০ রানের পার্টনারশিপ তৈরি হয়েছে। সিডনিতে প্রথম দিন ভারতের হয়ে সিরাজ ও সাইনি একটি করে উইকেট পয়েছেন। পুকোভস্কিকে আউট করেন সাইনি। টেস্ট অভিষেকের প্রথম দিনেই উইকেট পেয়েছেন তিনি। যদিও দিনের শেষে অজি ব্যাটিংয়ে বড় ধাক্কা দিতে না পারার করাণে চালকের আসনে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এদিন মাত্র ৫৫ ওভার খেলা হয়েছে।

spot_img

Related articles

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...