Sunday, May 3, 2026

সব আসনে দর্শক নিয়ে কেআইএফএফের ছবি চলবে হলে: মমতা

Date:

Share post:

৫০% বদলে এবার সব আসনে দর্শক নিয়েই হলে (Hall) দেখানো যাবে ফিল্ম ফেস্টিভ্যালের ছবি। ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনা (Corona) পরিস্থিতি এবার ছোট পরিসরে হচ্ছে কেআইএফএফ (KIFF)। নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণে তিনি বলেন, বেশি সংখ্যক লোক যাতে চলচ্চিত্র উৎসবের ছবিগুলো দেখতে পারেন, সেই জন্য ১০০% আসনে লোক নিয়ে হলে ছবি দেখানো যাবে। এই বিষয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Benarjee) বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন তিনি। তবে সেক্ষেত্রে মাস্ক পরে হলে আসা বাধ্যতামূলক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেই হবে।

সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), ঋষি কাপুর Rishi Kapoor), ইরফান খান (Irfan Khan), সন্তু মুখোপাধ্যায় (Santu Mukharjee), তাপস পাল(Tapas Paul)-সহ যেসব চলচ্চিত্র ব্যক্তিত্বকে আমরা এবছর হারিয়েছি তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এঁদের কাজ আমাদের কাছে শিক্ষণীয়। অভিনেতা-অভিনেত্রী, পরিচালকদের পাশাপাশি টেকনিশিয়ানদের কথা উল্লেখ করেন মমতা। তিনি বলেন, তারা সামনে আসেন না ঠিকই কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে তাদের একটা বড় অবদান রয়েছে।

আরও পড়ুন : করোনা আবহে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। তাঁকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন আছে না পারলেও রাখি পূর্ণিমায় যেন অবশ্যই আসেন শাহরুখ। মমতা আশা প্রকাশ করেন হলিউড, বলিউডকে টেক্কা দিয়ে একদিন প্রথম হবে টলিউড।

Advt

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...