Saturday, April 4, 2026

রাস্তা ফেরতের দাবিতে ছাতিমতলায় অনশন- অবস্থানে বিশ্বভারতীর উপাচার্য

Date:

Share post:

রাস্তা ফেরাতে হবে বিশ্বভারতীর হাতে৷ বিশ্বভারতীর (Viswabharati) ছাতিমতলায় এই দাবিতে অনশন-অবস্থান শুরু হয়েছে ৷ অবস্থানে বসেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও (ViceChancellor Bidyut Chakraborty)৷

দাবি, রাজ্যের পূর্ত দফতরকে এখনই বিশ্বভারতীর রাস্তা ফিরিয়ে দিতে হবে৷ ওদিকে, শুক্রবার রাতে উপাসনা গৃহের চারদিকে লাগানো হয়েছে বিজেপির (BJP) পতাকা। নিরাপত্তারক্ষীরা শনিবার সকালেই সেই সব পতাকা খুলে নিয়েছে । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কিছুদিন আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতনের কিছু রাস্তায় পাঁচিল দেওয়ায় পূর্ত দফতরের রাস্তা ফেরত নেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তখন তিনি বীরভূম সফর করছিলেন৷ পোস্ট অফিস মোড় পর্যন্ত বিশ্বভারতীর মধ্যে দিয়ে যাওয়া ৩.৯ কিলোমিটার দৈর্ঘের সেই রাস্তা ফেরতের দাবিতেই শনিবার ঘণ্টাখানেকের প্রতীকী অনশন-অবস্থানে বসেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

অন্যদিকে, উপাচার্যের বিরুদ্ধেও অবস্থানে বসেছেন পড়ুয়াদের একাংশ। গেটের বাইরে উপাচার্যর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন কয়েকজন পড়ুয়া।

এদিকে এদিন সকালে যখন ছাতিমতলায় অনশন অবস্থানে বসছেন উপাচার্য-সহ একাধিক শিক্ষক-পড়ুয়া, তখন সেই এলাকায় বিজেপি-র একাধিক পতাকা ঝোলানো দেখা যায়। নিরাপত্তারক্ষীরা তা দ্রুত সরিয়ে দিলেও শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।
বিজেপির দাবি, তাদের ভাবমূর্তি নষ্ট করতে তৃণমূল এই ষড়যন্ত্র করেছে। তৃণমূল পাল্টা বলেছে, শান্তিনিকেতনকে রাজনৈতিক আখড়া বানানোর চেষ্টা করছে বিজেপি।

আরও পড়ুন:প্ররোচনা ছড়িয়ে হিংসায় মদত, ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...