Saturday, March 14, 2026

নাড্ডা-সফরে ‘ব্রাত্য’ শুভেন্দু আজ পুরুলিয়ায়

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ব্রাত্য রেখেই রাজ্য বিজেপি(BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) বঙ্গ-সফর সেরে ফেলায় রাজ্যের মাটিতে দলের সভাপতির সঙ্গে সাক্ষাৎই হয়নি শুভেন্দুর৷ নাড্ডার সফরের আগে, যে কারনেই হোক, শুভেন্দুও যেন কিছুটা উদ্যমশূন্য, নিশ্চেষ্ট ছিলেন বলেই অনেকের ধারনা হয়েছে৷ সফর নিয়ে তিনি কোনও টুইট করেননি। বরং তিনি শনিবার ব্যস্ত ছিলেন তাঁর রবিবারের পুরুলিয়া সফর নিয়ে। রাজনৈতিক মহলের অভিমত, শুক্রবার শুভেন্দুর গড় নন্দীগ্রামেই বিজেপির সভা প্রায় ভণ্ডুলের পরিস্থিতি হওয়ায় তাঁকে নাড্ডার সফরে না রেখে উল্টে পুরুলিয়ার সভার দিকে মন দিতে বলেছে দল৷

চলতি মাসের ১৯ তারিখ পুরুলিয়া শহরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন জেকে কলেজ মাঠে দুপুর একটায় ওই জনসভা হবে। ইতিমধ্যে এই সভা নিয়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:খট্টরের সামনেই কৃষক বিক্ষোভ, অন্নদাতাদের উপর ফের জলকামান-টিয়ার গ্যাস

তৃণমূল নেত্রীর সভার আগে আজ, রবিবার, পুরুলিয়ায় সভা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কর্মসূচিতে বলা হয়েছে,পুরুলিয়ার কাশীপুরে রোড-শো-র পর সভা করবেন শুভেন্দু। ইতিমধ্যেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন রঘুনাথপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়, জেলার সাধারণ সম্পাদক গৌতম রায় এবং সৃষ্টিধর মাহাতোর মতো নেতা। ভবিষ্যতে আরও অনেকেই যোগ দিতে চলেছেন বলে বিজেপি নেতৃত্বের দাবি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার পুরুলিয়ার সভায় শুভেন্দু হাত ধরে অনেকে যোগদান করতে পারেন। পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের পাশাপাশি কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া-সহ অনেকেই বিজেপিতে যোগদান করতে পারেন।

Advt

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...