Thursday, February 26, 2026

বেলাগাম নতুন স্ট্রেন, আরো কড়া লকডাউনের ভাবনা ব্রিটেনে

Date:

Share post:

সংক্রমণ (infection) বাড়ছেই। ভয়াবহতা ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে। করোনার (Coronavirus) নতুন স্ট্রেনের (new strain)আতঙ্কে কাঁপছে ব্রিটেন (UK)। এই প্রথম একদিনে মৃতের সংখ্যা ১ হাজার পেরিয়েছে গত বুধবার। ২০২০ সালের মার্চে অতিমারীর (Corona pandemic)শুরুতেও একসঙ্গে এতজনের মৃত্যুর কোনও রেকর্ড ছিল না । ব্রিটেনজুড়ে(Britain) চলছে ছ’সপ্তাহের লকডাউন। চলছে টিকাকরণও। তবু মৃত্যু বাড়ছে।

কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে যারপরনাই চিন্তিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। চিকিৎসক ও বিজ্ঞানীদের মতে, লকডাউনে (strict lockdown)ফাঁক থাকছে। লকডাউন আরও কড়া হওয়া দরকার। তাঁদের মতে, বর্তমান লকডাউনে অনেক কিছুরই অনুমতি রয়েছে। সেই কারণে ভাইরাসকে আটকানো যাচ্ছে না। নতুন স্ট্রেন থেকে এত বেশি সংক্রমণ ছড়ানোর অর্থই হল নিষেধাজ্ঞায় ফাঁক রয়েছে। ব্রিটিশ সরকার (British government)এই মতকে মেনেও নিয়েছে কার্যত। ইতিমধ্যেই আমজনতার কাছে আরজি জানানো হয়েছে, সকলে যেন নিজেকে একজন কোভিড রোগী মনে করে সাবধানতা অবলম্বন করেন। সামাজিক দূরত্ব মানা থেকে মাস্ক পরার মতো সব ক’টি নির্দেশ যেন কঠোর ভাবে মেনে চলেন অক্ষরে অক্ষরে। নতুন লকডাউনে সবাইকে বাড়ির ভিতরেই থাকতে বলা হয়েছে। জরুরি কারণ ছাড়া নিষেধাজ্ঞা রয়েছে বাইরে বেরনোয়।

Advt

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...