Monday, June 8, 2026

নন্দীগ্রামে বিজেপি কর্মীর ব্যাগ থেকে উদ্ধার বোমা, আটক করল পুলিশ

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য-রাজনীতি। তারমধ্যে দল বদলের হিড়িক পড়েছে এ বাংলায়। ২১ বছরের দল তৃণমূল কংগ্রেস (TMC) ত্যাগ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাই ভোটের আগের নজরে নন্দীগ্রাম। শনিবারই শুভেন্দুর অফিসে হামলার অভিযোগ ওঠে। অফিসে হামলার পর এবার এক যুবকের ব্য়াগ থেকে বোমা উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, ওই যুবক বিজেপির কর্মী।

রবিবার সকালে ওই যুবককে স্থানীয় কেন্দেমারী গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। সেই সময় হোসেনপুরে একটি মাঠে ফুটবল ম্যাচ চলছিল। জানা গিয়েছে, ওই যুবকের নাম সমীরণ গিরি। ওই মাঠের চারপাশে ওই যুবককে ঘুরতে দেখে সন্দেহ করেন সেখানে উপস্থিত থাকা তৃণমূলকর্মীরা। তাঁরা জানিয়েছেন, সমীরণের বুকে বিজেপির ব্যাজ লাগানো ছিল। তল্লাশির পর ওই যুবকের ব্যাগ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর সমীরণ গিরিকে আটক করে পুলিশ। বোমা দুটি নিষ্ক্রিয় করা হয় সঙ্গে সঙ্গে। বিজেপির (BJP) পাল্টা দাবি, নন্দীগ্রামে (Nandigram) নোংরা রাজনীতি শুরু করেছে তৃণমূল (TMC)। নিরীহ যুবককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন-বিরল দৃশ্যের সাক্ষী পর্যটকরা, ৩ টি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল সুন্দরবনে

Advt

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...