Wednesday, June 24, 2026

বিরল দৃশ্যের সাক্ষী পর্যটকরা, ৩ টি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল সুন্দরবনে

Date:

Share post:

শীতের আমেজ মেখে ঘুরতে গিয়েছিলেন সুন্দরবন। কিন্তু কখনও ভাবেন নি এভাবে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন। কিন্তু বাস্তবে সেই ঘটনাই ঘটলো। পর্যটকদের ক্যামেরায় ধরা পড়লো তিন তিনটি রয়েল বেঙ্গল টাইগারের ছবি । শনিবার বিকেলে এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকল সুন্দরবনের দোবাঁকি। কুয়াশাঘেরা ম্যানগ্রোভ অরণ্যে একসঙ্গে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেলেন পর্যটকরা।
পর্যটকরা জানিয়েছেন, তাঁরা দেখেছেন নদী পারাপার করছে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ ধরনের দৃশ্য প্রায় বিরল। বাঘের দেখা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান পর্যটকরা। নদী পারাপারের ঘটনাকে ক্যামেরা বন্দি করেছেন তারা। ভিড়ের কারণে, শব্দে সাধারণত দূরেই থাকে বনের পশুরা। তবে লকডাউনে মানুষের আনাগোনা কমেছে। তাই বাঘবাবাজিরাও দর্শন দিলেন অনেকক্ষণ ধরেই।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...