Wednesday, June 24, 2026

সোহমের নেতৃত্বে বর্ধমানে যুব তৃণমূলের রোড শোতে জনপ্লাবন

Date:

Share post:

বর্ধমানে বিজেপির পাল্টা তৃণমূলের রোড শোতে জনপ্লাবন। রবিবার দুপুরে তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তীর নেতৃত্বে এই মিছিলে অংশ নেন লক্ষাধিক  তৃণমূল কর্মী সমর্থক।

আরও পড়ুন- প্রিয়াঙ্কার ডিলিট করা মেসেজ উদ্ধার করে মৃধা খুনের রহস্য উন্মোচনে সিবিআই
বর্ধমান টাউন হল থেকে গোলাপবাগ এলাকা পর্যন্ত এই মিছিল হয়। পা মেলান মন্ত্রী স্বপন দেবনাথও।
আপ্লুত সোহম বললেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। বাংলার সংস্কৃতি যারা জানেন না তারা বহিরাগত । বিজেপিকে কটাক্ষ সোহমের ।
যুব তৃণমূলের মহামিছিল ও এই কর্মসূচির আগেই রাজনৈতিক সংঘর্ষে কার্যত ধুন্ধুমার বর্ধমানের (Burdwan) বামচাঁদাইপুর। তৃণমূল কর্মীদের উপর হামলা, পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায় বিজেপি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ ও র‍্যাফ।
শনিবারে নাড্ডার মিছিলের একই রুটে প্রায় ৫ কিলোমিটার রাস্তা জুড়ে মহামিছিলের ডাক দিয়েছে যুব তৃণমূল। আর তাতেই মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান শাসকদলের মনোবল কয়েক গুণ বাড়িয়ে দিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...