Friday, May 15, 2026

প্রিয়াঙ্কার ডিলিট করা মেসেজ উদ্ধার করে মৃধা খুনের রহস্য উন্মোচনে সিবিআই

Date:

Share post:

পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো প্রিয়াঙ্কা চৌধুরী (Priyanka Choudhury) মামলার নতুন রহস্য সামনে আসছে। এবার আরও এক তথ্য, এসএমএস ডিলিট (SMS delete) রহস্য। যা রহস্য আরও বাড়িয়েছে।

সিবিআই তদন্তে জানা গিয়েছে জুনিয়র মৃধা খুনের পরে প্রিয়াঙ্কা নিজের করা এবং জুনিয়র সহ অন্য কয়েকজনের মোবাইল মেসেজ ডিলিট করেন। ইতিমধ্যে সেই মেসেজগুলি ফরেন্সিক ল্যাব থেকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে সল্টলেকে বসবাসকারী প্রিয়াঙ্কার এক বন্ধুকেও ডেকে পাঠিয়েছে সিবিআই।

২০১১ সালের ১১জুলাই, ১০.৪৫ মিনিটে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে (Belgharia expressway) খুন হন জুনিয়ার মৃধা ওই দিনই রাত ৮.৪৫ মিনিটে সল্টলেকের ৯ নম্বর ট্যাঙ্কের (Saltlake number 9 Tank) সিসিটিভিতে দেখা গিয়েছে, জুনিয়র মৃধার বাইকের পিছনে রয়েছে আর একজন। সিবিআই সেই ফুটেজ পেয়েই ডেকেছে তাকে। ১০.৪৫ মিনিটে খুন হওয়ার পর জুনিয়রের ফোন থেকেই প্রিয়াঙ্কার কাছে ফোন যায়। বলা হয়, ছেলেটি মারা গিয়েছে। বরানগর স্টেট জেনারেলে (Baranagar state general hospital) দেহ আছে। শুনে হাসপাতালে যান প্রিয়াঙ্কা চৌধুরী।

আরও পড়ুন:রাজ্য পুলিশের ইন্সপেক্টর-ডিএসপি’র পর গরু পাচারকাণ্ডে এনামূলের তিন আত্মীয়কে নোটিশ CBI-এর

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...