Saturday, February 28, 2026

এবার রীতিমতো বিনয়ী মদন বললেন, ‘প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইব’

Date:

Share post:

এবার রীতিমতো বিনয়ী তৃণমূল নেতা মদন মিত্র। রবিবার বাঁকুড়ার বড়জোড়ার সভায় অন্য মদন মিত্রকে প্রত্যক্ষ করলেন কর্মী সমর্থকরা । তিনি বলেন, ‘দলের নেতা-কর্মীদের ভুলের জন্য প্রয়োজনে সমস্ত রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইব’।
এরই পাশাপাশি এদিন,  বিজেপি ও শুভেন্দু অধিকারীকেও ফের আক্রমণ করেছেন মদন মিত্র।রবিবার তিনি বলেন, ‘নাড্ডাদের জন্য গাড্ডা তৈরি হচ্ছে বাংলায়। বিজেপি জিতলে আপনার বাড়িতে আপনাকেই থাকতে দেবে না। সিএএ, এনআরসির অজুহাতে অসমের মতো এরাজ্যের গরীব মানুষের জমি লুঠ করবে’। এরপরেই শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে তাঁকে বেইমান বলে কটাক্ষ করে মদন মিত্র বলেন, ‘একই পরিবারে দু’জনকে সাংসদ, একজনকে বিধায়ক, একাধিক দফতরের মন্ত্রী করেছিলেন মমতা। তার পরেও শত্রুর সঙ্গে আপোস করেছেন তিনি। কর্মীরা তো কোনও দিন মন্ত্রী হয়নি, তারপরেও হাজার হাজার কর্মী মিছিলে হাঁটছেন’।

এরপরেই রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে মদনবাবু বলেন, ‘আমাদের উপর রাগ থাকলেও তৃণমূলের উপর অভিমান করবেন না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে পা ধরে ক্ষমা  চাইব’।

spot_img

Related articles

বলিভিয়ায় ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান! দুর্ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ব্যাংকের টাকা নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়লো কার্গো বিমান (Bolivian Cargo Plane Crash)। বলিভিয়ায় রাজধানী লা পাজ শহরের...

আজ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অনলাইন-অফলাইনে দেখা যাবে নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজ বাংলায় এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। শুক্রবার সকাল থেকে রাত...

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...