Wednesday, June 3, 2026

ফরাক্কায় কেন্দ্রীয় মন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’কে আমল দিচ্ছে না শাসকদল 

Date:

Share post:

ফরাক্কায় কেন্দ্রীয় মন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’কে আমল দিচ্ছে না শাসকদল।আজ সোমবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব কুমার বামিয়ানের ফরাক্কা আসাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে । এদিন সকালে তিনি ফরাক্কার গঙ্গাভবনে আসেন এবং দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে নির্বাচনী পূর্ব পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত এক মাস যাবৎ তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে দলীয় সভায় যোগদান করছেন এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করছেন । তার দাবি , ফরাক্কা এবার বিজেপির দখলে আসতে চলেছে। ভবিষ্যতেও তিনি এই ধরনের দলীয় কর্মী সভায় যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর তিনি মুর্শিদাবাদ লালগোলায় যান।
তার সঙ্গে ছিলেন ফরাক্কার মন্ডল ১ এবং ৪ এর সভাপতি অয়ন ঘোষ, সর্বেশোর দাস, জেলার OBC মোর্চার জিএস বিকাশ ঘোষ সহ একাধিক নেতৃত্ব। নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রীর এই তৎপরতাকে যদিও আমল দিতে রাজি নয় শাসকদল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, যাকে এর আগে কেউ দেখেনি তিনি হঠাৎ কেন দরদী হয়ে উঠলেন তা বাংলার মানুষ জানে। এসব চমক পর্নো হয়ে গিয়েছে ।ফরাক্কার মানুষ জানেন কোথায় গলদ আছে।

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...