Monday, June 8, 2026

টর্চ জ্বেলে অস্ত্রোপচার যোগীরাজ্যে

Date:

Share post:

নেই বিদ্যুৎ, নেই বিকল্প ব্যবস্থাও। মোবাইলের টর্চের মৃদু আলোতেই চলছে সূক্ষ্ম অস্ত্রোপচার, যেখানে সামান্য উনিশ-বিশের ভুলেই ঘটে যেতে পারে বড় অঘটন! এটাই হল বিজেপির ডবল ইঞ্জিন যোগীরাজ্য উত্তরপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থার (Uttar Pradesh Health Crisis) ছবি! এটাই হল বিজেপির ‘রাম রাজ্য’ ও ‘বিকাশ’-এর আসল নমুনা। যেখানে স্বাস্থ্য পরিকাঠামো হাস্যকর সার্কাসে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশের এক হাসপাতালের এমন চালচুলোহীন স্বাস্থ্য পরিকাঠামোর ভাইরাল ভিডিও দেখে ইতিমধ্যেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসও ডবল ইঞ্জিন সরকারের— এই অপদার্থ সরকারের— তীব্র সমালোচনা করেছে। আরও পড়ুন: তিরুপতির ৬৮ লক্ষ কেজির ঘি বিতর্কে রিপোর্ট জমা CBI-এর, কী আছে লাড্ডুতে

ভাইরাল ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের আক্রমণ, উত্তরপ্রদেশের মৈনপুরীতে বিদ্যুৎ না থাকায় মোবাইলের টর্চ জ্বালিয়ে চলছে রোগীর চিকিৎসা। নেই বিদ্যুৎ, নেই কোনও ব্যাক-আপ ব্যবস্থা। এক দশক ক্ষমতায় থেকেও ন্যূনতম পরিকাঠামো গড়তে ব্যর্থ যোগী সরকার। মানুষের জীবনকে স্রেফ ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটে গেলে, কার দায় হত? বিজেপির এই ‘ডবল ইঞ্জিন’ সরকার আসলে মানুষের জন্য ‘ডবল ধ্বংস’ ডেকে আনছে!

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...