Wednesday, May 27, 2026

সৌদি থেকে অবৈধ বাংলাদেশী শ্রমিকরা দেশে ফিরতে পারবেন

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন। ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দ্রুত দূতাবাসে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে যারা ইতোমধ্যে অবৈধ হয়ে গিয়েছেন, তাদেরকে সৌদি সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রামের (এসইপি) আওতায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে।

সৌদি লেবার অফিসের সহযোগিতায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল তাদের সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবাসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ যে কোন সময় এই সুবিধা বন্ধ করে দিতে পারে।

সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের যতো দ্রুত সম্ভব বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল বরাবর আবেদন করার জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Related articles

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...