Thursday, May 14, 2026

রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান উদয়ন

Date:

Share post:

আর নির্বাচনে দাঁড়াতে চান না উদয়ন গুহ । যদিও দলেরই একটি অংশের মতে, উদয়ন আসলে দলের উপরে চাপ তৈরি করতে চাইছেন। যাতে তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় দল। আর একটি অংশের মতে,  উদয়ন স্পষ্ট বুঝতে পারছেন, আগামী দিনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাঁকে।
ভোটে দাঁড়াবেন না। তাঁর জায়গায় দিনহাটার জন্য দল অন্য প্রার্থী খুঁজে নিক— স্থানীয় স্তরে দলীয় বৈঠকে এ কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
সূত্রের খবর, সেখানেই তিনি জানিয়েছেন, দলের একাংশের লাগামছাড়া দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দিনহাটার বিধায়কের এই মন্তব্যে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার কোচবিহারে নতুন অস্বস্তিতে পড়েছে শাসকদল।
আমফান দুর্নীতি নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের অন্দরে। স্থানীয় স্তরে দলের একাংশের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির কথা বলেই ভোটের রাজনীতি থেকে সরে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়নবাবু।
তিনি বলেন, ‘‘আমি যা বলার দলের সভায় বলেছি। বাইরে কিছু বলার নেই।’’
ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে এসেছিলেন। এবার কি তিনি বিজেপিতে যাবেন? উদয়ন বলেন, ‘‘বিজেপিতে যাব কেন? আমি তো তৃণমূল ছাড়ার কথা বলিনি। যদি তা করি তাহলে রাজনীতি থেকেই সরে যাব।’’

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...