Wednesday, June 24, 2026

করোনার থেকে বেশি ভয়ঙ্কর বিজেপি: বিস্ফোরক নুসরত

Date:

Share post:

গেরুয়া শিবিরের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। তিনি বলেন, করোনার থেকে বেশি ভয়ঙ্কর বিজেপি (Bjp)। “ওদের টাকার অভাব নেই, দিল্লি, মুম্বই থেকে টাকা দিয়ে বহিরাগত নেতাদের নিয়ে এসে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। এ বাংলার সংস্কৃতি কালচার কিছুই বোঝে না। শুধু টাকা দিয়ে মানুষ কিনতে চাইছে।“ এরপর নুসরত বলেন, আগামী দিনে সুস্থভাবে বাঁচতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) ও তৃণমূলকে (Tmc)ভোট দিতে হবে।

আরও পড়ুন:রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান উদয়ন

বৃহস্পতিবার, দেগঙ্গা চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেএম চাঁদপুরে রক্তদান শিবির যোগ দেন বসিরহাটের (Basirhat) সাংসদ। সেখানে তিনি বলেন, “বিজেপি নেতাদের বিশ্বাস করবেন না। ওদের বিশ্বাস করলে ওরা ক্ষতি করবে”। নুসরত অভিযোগ করেন, প্রয়োজনে মানুষের পাশে থাকে না পদ্মশিবির। করোনাভাইরাস জনমানসে আতঙ্ক তৈরি করেছে। কিন্তু নুসরতের মতে, করোনার থেকে থেকে বেশি ভয়ঙ্কর ভারতীয় জনতা পার্টি। তাই বিজেপি নামক করোনা থেকে বাঁচতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার আহ্বান জানান সাংসদ-অভিনেত্রী নুসরত। তবে, তাঁর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...