Saturday, March 14, 2026

সোমবার ডায়মন্ড হারবারে বিজেপির রোড-শো, নেতৃত্বে শোভন–বৈশাখী

Date:

Share post:

কলকাতার পর এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে রোড শো করতে চলেছেন বিজেপি’র কলকাতার পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় (sovon chatterjee) ও সহ আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায় ( Baishaki)। সূত্রের খবর, ১৮ জানুয়ারি, সোমবার ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে হবে এবারের রোড-শো ( Roadshow) একটি পথসভাও হতে পারে।

প্রসঙ্গত, কিছুদিন আগে শোভনের ফ্ল্যাটে গিয়ে বৈঠকে করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার (Dipak Halder)। তাঁর বিরুদ্ধে দলের একাংশের অভিযোগ, দীপকবাবু দলের বিরুদ্ধে একাধিকবার বেসুরো মন্তব্য করেছেন৷ রাজনৈতিক মহলের ধারনা, আগামী সোমবারের বিজেপির রোডশো’তে শোভনের পাশে হয়তো থাকতে পারেন তৃণমূল বিধায়ক দীপক হালদার৷

আরও পড়ুন:করোনা ভ্যাকসিনের আঠারো হাজার ডোজ শিলিগুড়িতে

গত সোমবার শোভন কলকাতায় রোড-শো করেছেন। এবার তিনি জেলা সফর শুরু করছেন। আর প্রথমেই তিনি যাচ্ছেন সেই জেলায়, তৃণমূলে থাকাকালীন দীর্ঘদিন যে জেলায় দলের সভাপতি ছিলেন৷ সূত্রের খবর, ১৮ জানুয়ারি রোডশো এবং তার পরের সভায় তৃণমূল থেকে বিজেপিতে একাধিক যোগদানও হতে পারে।

Advt

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...