Saturday, March 14, 2026

‘বাংলা-ইউপিতে বিজেপিকেই সাহায্য করবেন ওয়েইসি’, বলেই দিলেন সাক্ষী মহারাজ

Date:

Share post:

এতদিন একতরফা অভিযোগ ছিলো, হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) AIMIM বিজেপির বি-টিম, বিজেপির স্বার্থই রক্ষা করে৷

এবার বোধহয় মেঘ কাটতে চলেছে৷ বিজেপি (BJP) সাংসদ সাক্ষী মহারাজ (Sakshi Maharaj) খোলাখুলিই
স্বীকার করে নিলেন, ওয়েইসির AIMIM আসলে বিজেপির বি-টিম।

‘বিজেপির দোসর মিম’, দেশের ধর্মনিরপেক্ষ দলগুলির আনা এই অভিযোগ এবার কার্যত স্বীকার করে নিলেন গেরুয়া-সাংসদ সাক্ষী মহারাজ৷ বিজেপির এই সাংসদ বলেছেন, ”ঈশ্বরের আশীর্বাদে ওয়েইসি আমাদের উত্তরপ্রদেশ এবং বাংলা জয়ে সাহায্য করবেন।”
বিহার ভোটে সাফল্য পাওয়ার দিনই ওয়াইসি একুশের নির্বাচনে বাংলায় লড়াই করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই লক্ষ্যে দুই রাজ্যের ছোট ছোট দলগুলির সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছেন আসাদউদ্দিন ওয়েইসি৷ ওদিকে উত্তরপ্রদেশ বা বাংলার ভোটে AIMIM-এর হাজিরা বিজেপিকে একেবারেই বিপাকে ফেলছে না। বরং এই রাজ্যগুলিতে AIMIM-এর উপস্থিতিতে লাভই দেখছেন গেরুয়া সাংসদ সাক্ষী মহারাজ। উত্তরপ্রদেশের ভোটে AIMIM-এর উপস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে এমন মন্তব্যই করেছেন মহারাজ ৷ উন্নাওয়ের এই সাংসদ স্পষ্ট বলেছেন, ”ওয়েইসি তো ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর ওয়েইসিকে আরও শক্তি দিন। তিনি আমাদের বিহারে সাহায্য করেছে, এরপর উত্তরপ্রদেশ এবং বাংলাতেও করবেন।”

তৃণমূল ইতিমধ্যেই বিজেপির (BJP) সঙ্গে AIMIM-এর গোপন জোটের অভিযোগ তুলেছে৷ তৃণমূলের দাবি, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলার সংখ্যালঘু ভোটে ভাগ বসাতেই AIMIM আসছে।

এবার সাক্ষী মহারাজের বয়ানে সেই অভিযোগই কার্যত স্বীকৃতি পেল।

আরও পড়ুন- সোমবার ডায়মন্ড হারবারে বিজেপির রোড-শো, নেতৃত্বে শোভন–বৈশাখী

Advt

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...