Tuesday, June 23, 2026

টিকাকরণ অভিযানের প্রথম দিনেই ডাহা ফেল কেন্দ্রের অ্যাপ

Date:

Share post:

টিকাকরণ অভিযানের প্রথম দিনেই ডাহা ফেল কেন্দ্রের অ্যাপ । সফ্টওয়্যারের সমস্যার কারণে রাজ্যে কার্যকর হল না ‘কো-উইন’ অ্যাপ। পরিস্থিতি সামাল দিতে বিকল্প ব্যবস্থা করতে হল রাজ্য স্বাস্থ্য দফতরকে।
করোনা টিকাকরণ কেন্দ্রগুলিতে হাতেকলমে শুরু হয়েছে তথ্য সংগ্রহ, নথিভুক্তকরণ ও পরীক্ষার কাজ।
করোনা টিকা যাঁরা নেবেন  ‘কো-উইন’ অ্যাপের মাধ্যমে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। এমনকি টিকাকরণের সূচনায় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানন সে কথা। কিন্তু প্রচারই সার।কিন্তু সফ্‌সফটওয়্যারের সমস্যার কারণে প্রথম দিনের টিকাকরণ কর্মসূচিতে খুললই না অ্যাপ।
টিকা প্রাপকের নাম, ঠিকানা, বয়স, ফোন নম্বর-সহ নানা তথ্য এই অ্যাপের মাধ্যমেই সংরক্ষিত রাখা হবে বলে জানানো হয়েছিল। শেষপর্যন্ত আসরে নামতে হল
রাজ্য স্বাস্থ্য দফতরকে। তারা জানিয়েছে , শনিবার যাঁদের করোনা প্রতিষেধক দেওয়া হয়েছে, তাঁরা মূলত কোভিড-১৯ যোদ্ধা। তাই আগে থেকেই তাঁদের সম্পর্কিত তথ্য সংরক্ষিত ছিল। টিকা দেওয়ার আগে স্বাস্থ্য দফতর নিযুক্ত ভলান্টিয়ার অফিসার (ভিও)-রা তা মিলিয়ে দেখেছেন। ওই তথ্যপঞ্জি সংক্রান্ত ‘হার্ড কপি’ স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হবে।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...