Friday, June 26, 2026

নেতাজির জন্মজয়ন্তীতে কলকাতায় পদযাত্রা মমতার

Date:

Share post:

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ জন্মজয়ন্তীতে (Netaji Birthday Celebration) পদযাত্রা (Rally) করবেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)৷ ওইদিন শ্যামবাজার (Shyam Bazar) থেকে গান্ধীমূর্তি (Gandhi Sattue) পর্যন্ত হাঁটবেন তিনি৷ এবার নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী। যা প্রতিটি বাঙালির কাছে গর্বের একটা মাইল ফলক।

জানা যায়, ভারত মায়ের বীর সন্তান দুপুর ১২টা ১৫ মিনিটে জন্মগ্রহণ করেছিলেন নেজাজি সুভাষ চন্দ্র বোস ৷ ঠিক সেই সময়ে গোটা রাজ্যজুড়ে সাইরেনও বাজবে। রাজ্যবাসী-সহ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে তাই দেশনায়কের সম্মানে ওই সময় সকলে যেন ঘর থেকে শাঁখ বাজান, আর্জি মুখ্যমন্ত্রীর ৷ তিনি বলেছিলেন, “শাঁখ না বাজাতে পারলে উলুধ্বনি দিন ৷ মুসলিমরাও নেতাজির সম্মানে আজান দিকে পারেন ৷”

প্রসঙ্গত, বাঙালির ভাবাবেগকে ছুঁতে নেতাজির জন্মজয়ন্তীকে এবছর বাড়তি গুরুত্ব দিয়েছে কেন্দ্র তথা শাসক দল বিজেপি ৷ বছরভর উদযাপনের পরিকল্পনা কেন্দ্রের। ইতিমধ্যেই তৈরি হয়েছে কমিটি। এমনকি, ওই বিশেষ দিনে কলকাতার ভিক্টরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেওয়ারও কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কেন্দ্র সরকারের সেই পরিকল্পনাকে টেক্কা দিতে ঢালাও একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- ভোট প্রচারে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’র বঙ্গানুবাদ প্রকাশ বামেদের

Advt

 

Related articles

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...